সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

চ্যানেল খুলনা ডেস্কঃ ‘সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় কশিনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার এতে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, কাউকে পিছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরই অনগ্রসর, সুবিধা বঞ্চিত, হতদরিদ্র মানুষের উন্নয়নের বিষয়টি সাংবিধানিক রূপ দেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন এবং মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বিভাগীয় কমিশনার আরও বলেন, দেশের প্রবৃদ্ধি যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি দেশের অর্থনৈতিক অবস্থাও দিন দিন উন্নত হচ্ছে। দেশের এই অগ্রযাত্রার ধারাকে অব্যাহত রাখতে আমাদের মানবিক গুণাবলীর উন্নয়নে জোর দিতে হবে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান, মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন ও মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর। স্বাগত জানান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন।
এর আগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।