সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চ্যানেল খুলনা ডেস্কঃ ‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় শহর খুলনায় আজ (মঙ্গলবার) জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস-২০২০ পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে নগরীর শহিদ হাদিস পার্ক হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সার্কিট হাউজে এসে শেষ হয়।

খুলনা জেলা প্রশাসন আয়োজিত সার্কিট হাউজ সম্মেলনকক্ষে র‌্যালি পরবর্তীতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

সভায় জানানো হয়, বিশ^ব্যাংকের ২০১৩ সালের প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের জন্য বাংলাদেশ বিশে^র সবচেয়ে ঝুঁকিপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব এ অঞ্চলেই বেশি। গ্রিন হাউজ প্রভাবের ফলে ২০৫০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আধা মিটার বৃদ্ধি পেলে দেশের ১১ শতাংশ এলাকা সমুদ্র গর্ভে বিলীন হতে পারে। অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতির ওপর জোর দিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মিত মুজিবকিল্লার ধারণার ওপর ভিত্তি করে দেশে দুইশ টি আধুনিক বহুমুখী ব্যবহারযোগ্য ‘মুজিবকিল্লা দুর্যোগ আশ্রয়কেন্দ্র’ নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এহসান শাহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।