সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা | চ্যানেল খুলনা

খুলনায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি শেখ সোহেল মাহমুদকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

জানা গেছে, খানজাহান আলী থানাধীন ফারিয়ার ডাঙ্গা এলাকার শেখ হুমায়ুন কবীরের ছেলে সোহেল। আজ রাত ৯টার দিকে খানজাহান আলী থানাধীন মশিয়ালী স্কুলের মাঠে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার শরীর থেকে গুলি বের করা হয়েছে।খানজাহান আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমারা কিছুক্ষণ আগে জানতে পরেছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।