সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় চিকিৎসক-নার্সসহ কোয়ারেন্টাইনে ১৭২৬ জন, আইসোলেশনে ৫ | চ্যানেল খুলনা

খুলনায় চিকিৎসক-নার্সসহ কোয়ারেন্টাইনে ১৭২৬ জন, আইসোলেশনে ৫

চ্যানেল খুলনা ডেস্কঃ শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় ৫ জনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে। আর সন্দেহভাজন করোনা রোগীর চিকিৎসার দায়িত্বে থাকায় চিকিৎসক-নার্সসহ ১৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে খুলনা জেলা ও মহানগরীতে বিদেশফেরত ও তাদের সংস্পর্শে আসা ১৭২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ১১৯ জনকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
কোয়ারেন্টিনে যাদের রাখা হয়েছে তারা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফিরেছেন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন দাকোপে ৯৫ জন, বটিয়াঘাটায় ৮৬ জন, রূপসায় ১০৬ জন, তেরখাদায় ৩২ জন, দিঘলিয়ায় ৫২ জন, ফুলতলায় ৬১ জন, ডুমুরিয়ায় ৭৮ জন, পাইকগাছায় ১২২ জন, কয়রায় ২০৬ জন, খুলনা মহানগরীতে ৮৮৮ জন। ছাড়পত্র পেয়েছেন দাকোপের ১৫ জন, বটিয়াঘাটায় ১১ জন, রূপসায় ১১ জন, পাইকগাছায় ৩২ জন, কয়রায় ৩৫ জন, দিঘলিয়ার ৬ জন, তেরখাদার ৪ জন ও খুলনা মহানগরীতে ৫ জন।
সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, গতকাল বৃহস্পতিবার করোনা সন্দেহে যিনি মারা গিয়েছিলেন, তার মৃত্যুর কারণ জানার জন্য স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। তার ফলাফল পজিটিভ হলেই তাকে করোনাভাইরাসের কারণে মৃত দেখানো হবে।
তিনি আরো জানান, ‘বিদেশ ফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও যাদের শরীরে জ্বর, সর্দি-কাশি রয়েছে তাদেরকে আক্রান্ত সন্দেহে খুমেকের করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে।’

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।