সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় গাভী পালন এবং সমিতির হিসাব সংরক্ষণ প্রশিক্ষণ কোর্সের সমাপনী | চ্যানেল খুলনা

খুলনায় গাভী পালন এবং সমিতির হিসাব সংরক্ষণ প্রশিক্ষণ কোর্সের সমাপনী

পাঁচ দিনব্যাপী গাভী পালন এবং সমিতির হিসাব সংরক্ষণ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটে এ প্রশিক্ষণের আয়োজন করে।
অতিথিরা বলেন, প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীকে দক্ষ করে তোলে। প্রশিক্ষণ ও শেখার কোন শেষ নেই। এ প্রশিক্ষণ নিজের ও সমাজের মানুষের কল্যাণে লাগাতে হবে। দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী। তাদের পিছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়র সম্ভব নয়। সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। গরু, ছাগল, হাস-মুরগি পালন করে নারীরা স্বাবলম্বী হচ্ছে। তাঁরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ মোহাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাধক্ষ্য মোঃ হাসান মাহমুদ এবং সমবায় ইন্সটিটিউটের কোর্স প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ বক্তৃতা করেন।
পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। পাঁচ দিনব্যাপী দু’টি প্রশিক্ষণে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির মহিলা সদস্য ও অন্যান্য সমবায় সমিতির ২৫ জন করে ৫০ সদস্য অংশ নেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।