সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় এএসপি পদে পদোন্নতিপ্রাপ্ত ৪ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান | চ্যানেল খুলনা

খুলনায় এএসপি পদে পদোন্নতিপ্রাপ্ত ৪ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, ৪ জন পুলিশ কর্মকর্তার সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি উপলক্ষ্যে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে র‍্যাংক ব্যাজ পরিয়ে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) শেখ মোহাম্মদ আবু যাহিদ; সহকারী পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড এস্টেট) মোঃ নজরুল ইসলাম, পিপিএম; সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) এসএম কামরুজ্জামান, পিপিএম এবং সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) আবুল খায়ের ফকির, পিপিএম সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত হয়েছেন।

র‍্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান (বিপিএম); ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম); ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা-সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।