সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ইসলামী চিকিৎসা সেবা পরিষদ নগর ও জেলা কমিটি গঠন | চ্যানেল খুলনা

খুলনায় ইসলামী চিকিৎসা সেবা পরিষদ নগর ও জেলা কমিটি গঠন

রবিবার (২৪ জানুয়ারী) সকাল ৮ টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে ইসলামী চিকিৎসা সেবা পরিষদ খুলনা মহানগর ও জেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ডাঃ মাওঃ হেলাল উদ্দিন শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিকিৎসা সেবা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাঃ মাওঃ কেএম আল আমিন এহসান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ আলী আকবর, ডাঃ ইমদাদুল হক, ডাঃ গোলাম সরোয়ার, ডাঃ ইসমাইল, ডাঃ আয়নাল মোল্লা, ডাঃ আব্দুল মালেক, ডাঃ আলমগীর হোসেন, ডাঃ বাহার উদ্দিন, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ নাছির উদ্দিন, ডাঃ তহিদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সমাজে এখান ডাক্তার মানেই কসাই মনে করে, দুঃস্থ যারা তারা ঠিকমতো চিকিৎসা পায়না, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছা, সেখানে ইসলামী চিকিৎসা সেবা পরিষদ শুধুমাত্র মানুষের সেবার উদ্দেশ্যেই গঠন করা। সকলের সার্বিক সহযোগিতায় এগিয়ে যাবে ইসলামী চিকিৎসা সেবা পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ ইসমাঈল কে আহবায়ক, ডাঃ ইমদাদুল কে সদস্য সচিব করে মহানগর ও ডাঃ হেলাল উদ্দিন শিকারী কে আহবায়ক ও ডাঃ আলী আকবর কে সদস্য সচিব করে খুলনা জেলা ইসলামী চিকিৎসা সেবা পরিষদ কমিটি গঠন করে হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।