সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চ্যানেল খুলনা ডেস্কঃ আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা আজ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, কর্মজীবনের উল্লেখযোগ্য সময় দেশ ও জাতির সেবা করার পর প্রবীণ জনগোষ্ঠী সুস্থ, স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ জীবনের দাবি রাখেন। দেশের এক কোটি ৩০ লাখ প্রবীণ জনগোষ্ঠীর প্রতি দেশ ও জাতির দায়িত্ববোধ হতে সরকার প্রতি বছর বাজেটে একটি অংশ সামাজিক নিরাপত্তা হিসেবে বরাদ্দ রাখে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় ৪৪ লাখ প্রবীণ বয়স্ক ভাতা পাচ্ছেন। আগামীতে দেশের প্রায় সকল প্রবীণ ব্যক্তি কোন না কোন সামাজিক নিরাপত্তা আওতায় আসবে বলে আশা করা যায়। প্রবীণ ব্যক্তিরা যেন পরিবার, সমাজ ও রাষ্ট্রের আশ্রয় পান তা নিশ্চিত করা একান্ত প্রয়োজন।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. আব্দুর রহমান ও পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। স্বাগত জানান খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা সিনিয়র সিটিজেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রফেসর সাইদুল হাসান, বাংলাদেশ প্রবীণ হিতৈশী সংঘ খুলনার সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান প্রমুখ।
এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক হতে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।