সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় আ.লীগের তিন প্রার্থীর মনোনয়নপত্র জমা | চ্যানেল খুলনা

খুলনায় আ.লীগের তিন প্রার্থীর মনোনয়নপত্র জমা

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনের প্রার্থী এস এম কামাল হোসেন এবং খুলনা-৪ আসনের প্রার্থী আবদুস সালাম মূর্শেদী।

বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীনের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা। এ সময় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

বেলা আড়াই জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান সেখ জুয়েল ও এস এম কামাল। এ সময় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানাসহ থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বিকাল ৩টায় মনোনয়নপত্র জমা দেন সালাম মূর্শেদী। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ ও যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল উপস্থিত ছিলেন। খুলনা-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী অন্য নেতারা উপস্থিত ছিলেন না।

আওয়ামী লীগের ৩ প্রার্থী ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু।

বুধবার বিকাল ৩টা পর্যন্ত খুলনার ৬টি আসনে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন ৪ জন। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।