সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার ৪ হাসপাতালে আরও ২২ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনার ৪ হাসপাতালে আরও ২২ জনের মৃত্যু

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় খুলনার ৪ হাসপাতালে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

চার হাসপাতালের পক্ষ থেকে আজ সকালে এসব তথ্য জানানো হয়েছে।
মৃত ২২ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন।
করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বাগেরহাটের ফকিরহাটের সুনীল রায় (৭৫), বটিয়াঘাটার নারায়ণ চন্দ্র (৮০), যশোরের ঝুমুর বেগম (৪৫), নড়াইলের এস এম বোরহান (৪৫), যশোরের কেশবপুরের সুকান্ত কুণ্ডু (৫৫), সোনাডাঙ্গার ঝর্ণা বেগম (৬০), বাগেরহাটের আব্দুল হামিদ (৮৭), কেশবপুরের শরিফা (২৭) ও লবণচরার রুমানা বেগম (৭১) এবং হাসপাতালের ইয়েলো জোনে উপসর্গ নিয়ে একজন।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন পাঁচজন। তারা হলেন সোনাডাঙ্গার রেজাউল (৭০), তেরখাদার আকলিমা (৭৫), যশোরের পদ্মা রানী (৬৪), বাগেরহাটের প্রভু নাথ (৫০) ও রামপালের রুহিকরণ (৬০) এবং খুলনার বটিয়াঘাটার হায়দার (৭৫) ও খানজাহান আলী থানার যোগীপুল এলাকার মমতাজ (৬০)।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মুসলমানপাড়ার নাসরিন আরা বেগম (৪৫), সোনাডাঙ্গার আব্দুল হাই (৬৭), নড়াইলের লুৎফুর রহমান (৬২), ডুমুরিয়ার উম্মে কুলসুম (৭০) ও টুটপাড়ার নাসিমা বেগম (৪৬)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন পাইকগাছার আব্দুল হালিম (৫০) ও সাতক্ষীরার শেখ আব্দুল মজিদ (৬৫)।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।