সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার হোটেল আর্কেডিয়া ডিসেম্বর পর্যন্ত সীলগালা | চ্যানেল খুলনা

আটক ৬জনকে বিভিন্ন মেয়াদে সাজা

খুলনার হোটেল আর্কেডিয়া ডিসেম্বর পর্যন্ত সীলগালা

খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ের হোটেল আর্কেডিয়া (আবাসিক) হোটেলে অভিযান চালিয়ে ৬জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

জেলা প্রশাসনের সূত্র জানান, শুক্রবার সন্ধ্যায় হোটেল আর্কেডিয়া (আবাসিক) হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময়ে ওই হোটেলে অবস্থানরত যৌনকর্মী, কাস্টমার ও স্টাফসহ ৬জনকে আটক করা হয়। আটককৃতদের নির্দিষ্ট আইনে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। হোটেলটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ করে সিলগালা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন খুলনা সদর থানা পুলিশ। সামাজিক মূল্যবোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।