সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা | চ্যানেল খুলনা

খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

সোয়া ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী ও বন ও পরিবেশ বিষয়ক সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের মামলা দুইটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক মেয়র আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশনের দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। দুদকের অনুসন্ধানে তার নামে মোট ১৭ কোটি ৮৬ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে ১৫ কোটি ৫৭ লাখ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন। যা অবৈধ সম্পদ হিসাবে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্ত্রী ও সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে অভিযোগ তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে ১ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৫৩৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে তার নামে মোট ৫ কোটি ৬১ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে জ্ঞাত আয়ের বাইরে অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ৬৬ লাখ টাকা।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দুইটি রুজু করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।