সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার শিববাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান | চ্যানেল খুলনা

খুলনার শিববাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান

খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় অবস্থান নেয়। একই সাথে চিন্ময় প্রভূকে আটকের প্রতিবাদে খুলনা শিববাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশে সনাতনীদের হাজির হওয়ার কথা ছিলো কিন্তু তারা তাদের কর্মসূচি স্থান পরিবর্তন করে পিকচার প্যালেস মোড়ে নিয়ে গেছে। এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিববাড়ী মোড়ে অবস্থান করছিল।

এই সময়ে ইসকনের কয়েকজন সদস্য আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাদের সাথে কথা বলতে গেলে তারা কথা শুনতে নারাজ হয়। এসময়ে একটু ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ইস্কনের এক সদস্য ছাত্র আন্দোলনের এক মেয়ের শরীরে হাত দেয় এতে ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীরা তাকে পুলিশের হাতে দেয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে শিববাড়ী থেকে মিছিল অভিমুখে ‌পিকচার প‌্যা‌লেস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও শিববাড়ী এসে শেষ হয়।

আন্দোলনে স্থানীয় লোকজনকেও একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে শ্লোগান দিতে দেখা যায়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।