সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার বড়বাজারের কাঁচামাল, মাছ-মাংস এবং ফলের দোকান বসবে সার্কিট হাউজ মাঠে | চ্যানেল খুলনা

খুলনার বড়বাজারের কাঁচামাল, মাছ-মাংস এবং ফলের দোকান বসবে সার্কিট হাউজ মাঠে

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব ফলপ্রসূভাবে কার্যকর করার জন্য নগরীর ‘বড়বাজার’ ও ‘বয়রা বাজার’-এর কাঁচামাল (শাক-সবজি ইত্যাদি), মাছ-মাংস এবং ফলের দোকানের স্থান পরিবর্তন করা হয়েছে। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

বড় বাজারের উল্লিখিত দোকানগুলোর নতুন নির্ধারিত স্থান খুলনা সার্কিট হাউজ মাঠে বসবে। এটি ১৮ এপ্রিল (শনিবার) সকাল ১০টা থেকে কার্যকর হবে। ইতোপূর্বে এই বাজারটি খুলনা শহিদ হাদিস পার্কে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শহিদ হাদিস পার্কে শহিদ মিনারের অবস্থান এবং পার্কের পরিবেশ অক্ষুন্ন রাখার স্বার্থে পূর্বের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

বয়রা বাজারের উল্লিখিত দোকানগুলোর নতুন নির্ধারিত স্থান হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ। এটি আজ ১৭ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনসাধারণকে নতুন নির্ধারিত স্থানসমূহ থেকে বাজার করার জন্য খুলনা জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।