সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার পাটকল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে কাল ইসলামী আন্দোলনের মানববন্ধন | চ্যানেল খুলনা

খুলনার পাটকল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে কাল ইসলামী আন্দোলনের মানববন্ধন

খুলনার খালিশপুরসহ সকল বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল মিল কারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের খালিশপুর থানার উদ্দোগে নগরীর পিপলস চত্বরে সকাল ১০ টায় মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মানববন্ধনে ইসলামী আন্দোলনের সকল পর্যায়ের দায়িত্বশীলদের যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।
এদিকে আগামীকালের মানববন্ধন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা খালিশপুর থানা সভাপতি হাফেজ আব্দুল লতিফের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নগর অর্থ সম্পাদক জিএম কিবরিয়া, আবুল কালাম আজাদ, মোঃ জামাল মুন্সী, মোঃ মোস্তফা হাওলাদার, মোঃ তুহিন, মোঃ শওকত আলী, আব্দুর রউফ মোল্লা, যুব আন্দোলনের মোঃ জামাল হোসেন, আব্দুর সবুর, ছাত্র আন্দোলনের মোঃ মেহেদী হাসান মুন্না প্রমুখ।
সভায় শুক্রবারের মানববন্ধন সফলে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সকল শ্রমিক ছাত্র জনতাকে উপস্থিত হওয়ার আহবান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।