সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার তেরখাদায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনার তেরখাদায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

তেরখাদা উপজেলা সদরের রামমাঝি এলাকার নড়াইল-তেরখাদা সড়কের পাশে কলা বাগান থেকে অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে পারে।

তেরখাদার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এ খবর নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তেরখাদা সদরের রামমাঝি এলাকার একটি কলাবাগন থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলটি নড়াইল-তেরখাদার সীমান্তবর্তী এলাকা। প্রাথমিকভাবে ধারণা করছি নড়াইল জেলার কোথাও হত্যাকাণ্ডের পর নিহতের লাশ খুলনার তেরখাদা থানার মধ্যে ফেলে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন। থানায় নিয়ে নিহতের ফিঙ্গার প্রিন্ট পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। এরপর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

দালালের ফাঁদে না পড়ার আহ্বান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।