সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার খালিশপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা : যুবক গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনার খালিশপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা : যুবক গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার খালিশপুরে ১১ বছরের এক ৪র্থ শ্রেনীর স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার ওই ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় ১নং ক্যাম্পের  আফজাল হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত আফজাল খালিশপুর এলাকার হাউজিং আটকেপড়া পাকিস্থানি ১নং ক্যাম্পের সুধিরের পুত্র । সুধির বায়তুল ফালামোড় মদিনা বিরানী হাউজের মালিক । মঙ্গলবার রাতে ওই ঘটনার পর এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।পুলিশ আফজালকে আটক করায় বিষয়টি মোটা অংকের অর্থের বিনিময়ে মিমাংসা ও ধামাচাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় নব্য আওয়ামীলীগ নেতা ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির । স্থানীয় লোকদের চাপের মুখে কাউন্সিলরের সেই চেষ্টা ব্যার্থ হয়ে যায় । এ ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় খালিশপুর মামলা হয়েছে। যার মামলা নং-২ তারিখ ২-১০-২০১৯ ইং। বুধবার দুপুরে অভিযুক্ত ধর্ষনের চেষ্টাকারী আফজালকে আদালতে প্রেরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।