সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় সিবিএফ লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত  | চ্যানেল খুলনা

খুলনায় সিবিএফ লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত 

খুলনায় ব্রাক আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম, ওয়াটার এইড বাংলাদেশ এবং নবলোক পরিষদ এর যৌথ উদ্যোগে আয়োজিত সিবিএফ লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দাতা সংস্থা কেএফডাব্লিউ এবং ক্লাইমেট ব্রিজ ফান্ড( সিবিএফ) এর অর্থায়নে খুলনার একটি বেসরকারি অভিজাত হোটেলে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মিলন সাহা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপপরিচালক মো: পারভেজ মোল্যা, খুলনা সিটি কর্পোরেশনের স্থাপত্যবিদ রেজবিনা খানম রিক্তাসহ খুলনা সিটি কর্পোরেশন, সাতক্ষীরা মিউনিসিপালিটি এর কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনার বিষয় ছিল প্রকল্পের বাস্তবায়নে টার্গেট ও এচিভমেন্ট উপস্থাপন এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা বিনিময়। বক্তারা বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্দেশ্যে প্রকল্প বাস্তবায়ন ক্ষেত্রে বেনিফিশিয়ারি নির্বাচনে সতর্কতা, সকল এলাকায় কাজ করা, সচেতনতা বৃদ্ধি, স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে এসডিজি অর্জনের লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।