সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান | চ্যানেল খুলনা

খুলনায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের অভিযান

খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টায় অভিযান শুরু করেন তারা। এ সময় সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডল, অফিস সহকারী ফারুক হোসেনসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণের প্রমাণ পাওয়া যায়।

দুদকের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাকিবুল ইসলাম জানান, ছদ্দবেশে অভিযানে গেলে দালালরা দলিল রেজিস্ট্রিতে তাদের কাছে ঘুষ দাবি করে। পরে তাকে নিয়ে বিভিন্ন কক্ষে তল্লাশী চালানো হয়। এ সময় বেশ কয়েকজন কর্মকর্তা ও নকলনবিশকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি বলেন, অভিযানে নকলনবিশ রাসেল শিকদারের ব্যাগে নগদ ৭০ হাজার টাকা পাওয়া গেছে। এই টাকার উৎস নিয়ে তিনি বিভ্রান্তকর তথ্য দিচ্ছেন।

এছাড়া অফিসের মোহরার অরুণ কুমার বিকাশে টাকা লেনদেন করেছেন। এরও সঠিক ব্যাখা তারা দিতে পারেননি। মিতা নামের আরেক নকলনবিশের ব্যাগে ব্যাংকে টাকা জমার তথ্য ও এফডিআরের কাগজ পাওয়া গেছে, টাকার উৎস সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি। বিষয়গুলো জেলা রেজিস্ট্রারকে জানানো হয়েছে। পাশাপাশি কমিশনকেও সার্বিক বিষয় অবগত করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।