সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় সাংবাদিক এমদাদুল হক মিলনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন | চ্যানেল খুলনা

খুলনায় সাংবাদিক এমদাদুল হক মিলনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

খুলনার সাংবাদিক ইমদাদুল হক মিলনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা এবং জীবননাশের হুমকির প্রতিবাদে রোববার সকাল ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী জানান, গত ২৯ জুন রাত ১০ টায় আড়ংঘাটা থানার শলুয়া বাজার ব্রিজ সংলগ্ন প্রেস ক্লাবের ভিতরে ইমদাদুল হক মিলন পত্রিকায় প্রকাশের সংবাদ তৈরি করাকালীন মুখোসধারী চারজন অজ্ঞাত ব্যক্তি মিলনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে তার ডান পায়ের হাটুতে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। তারা বলে, আমরা এলাকায় মাদক বিক্রি করি, অন্যের জমি দখল করি- তাতে তোর কি? তুই আজকের পর থেকে চুপ হয়ে থাকবি তা নাহলে তোকে প্রাণে মেরে ফেলবো বলে হুমকি দেয়।
তখন সন্ত্রাসীরা মিলনের হাতে থাকা একটি চারআনা ওজনের স্বর্ণের আংটি যার মূল্য অনুমান ১৮,০০০ টাকা, একটি ছয়আনা ওজনের স্বর্ণের চেইন মূল্য অনুমান ২৭,০০০ টাকা ও দুইটি সিম সহ একটি ওয়ালটন বাটন মোবাইল ফোন যার মূল্য অনুমান ১,৫০০ টাকা ও ড্রয়ারে থাকা নগদ ৪২,০০০ হাজার টাকা সর্বমোট ৮৮,হাজার ৫০০ পাঁচশত টাকা নিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজন ও মিলনের আত্মীয়-স্বজন মিলনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পর মিলন জানতে পারেন, স্থানীয় রেজাউল গোলদার, সঞ্জয় মালি, তরুণ সরকার, রুবেল হাওলাদার, পরিমল রায়, জুয়েল শেখ, সবুর শেখ,মিরিন মন্ডল, সালাউদ্দিন খান-সহ অজ্ঞাত আরো ১০-১২ এ ঘটনায় জড়িত।
তিনি উল্লেখিত ব্যক্তিদের নাম উল্লেখ করে স্থানীয় থানায় মামলা করলেও পুলিশ এখন ও গ্রেফতার করতে পারিনি। মানববন্ধন এ ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।