সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শিশুদের বাজেট বরাদ্দ নিয়ে কেসিসির কর্মপরিকল্পনা সভা | চ্যানেল খুলনা

খুলনায় শিশুদের বাজেট বরাদ্দ নিয়ে কেসিসির কর্মপরিকল্পনা সভা

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) শিশুদের জন্য বাজেট বরাদ্দবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে খুলনা শহর এরিয়া প্রোগ্রামের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, বাজেটে শিশুদের জন্য আলাদা কোনো খাত না থাকলেও বিভিন্ন খাতে শিশুদের জন্য সুযোগ রয়েছে এবং সেসব খাতে বরাদ্দ রাখা হয়। বাজেটে শিশুদের জন্য কোথায় কোথায় সুযোগ রয়েছে, সে বিষয়ে তাদের সচেতন করার লক্ষ্যেই এ কর্মপরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিশু-কিশোরদের জন্য প্রতি দুটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ ও ফুটসাল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের মোবাইল ফোনের আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে নেওয়া বড় ধরনের পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি চালু করা হয়েছে। খুব দ্রুত এসব কার্যক্রম দৃশ্যমান হবে। এসব কার্যক্রম পর্যবেক্ষণের ক্ষেত্রে শিশুদেরও সম্পৃক্ত রাখা হবে।

প্রশাসক শিশুদের নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

খুলনা শহর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার সুরভী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম এবং বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন ও অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর বিউটি কুইন, কেসিসি ইয়ুথ ফোরামের সভাপতি মো. ফাহমিদ হাসান, সহসভাপতি আফরোজা আক্তার স্বর্ণালীসহ কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহঙ্কার : কেসিসি প্রশাসক

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

এমইউজের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

খুলনায় সাংবাদিকদের ‘নিরাপত্তা ও সুরক্ষা’ বিষয়ে আলোচনা সভা

ডেঙ্গু রোগীদের সুচিকিৎসায় খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।