সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা | চ্যানেল খুলনা

খুলনায় শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা

খুলনার তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ মে) সকালে মহানগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জমিজমা বিরোধ এবং কয়েকদিন ধরে কতিপয় সন্ত্রাসী তার নিকট চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তার ওপর চড়াও হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে হেঁটে স্কুলের উদ্দেশ্যে যাত্রা করেন। বাড়ি থেকে কিছু দূরে যাওয়া মাত্র একটি মোটরসাইকেলে দু’জন ব্যক্তি এসে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময়ে একটি গুলি তার বাম পায়ের হাঁটুর উপরে বিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়।

আড়ংঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতা অনুযায়ী জমিজমা ও চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে ওই শিক্ষককে গুলি করা হয়েছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা তেমন গুরুতর নয়। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে। এছাড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।