সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মাদক মামলায় চারজনের যাবজ্জীবন | চ্যানেল খুলনা

খুলনায় মাদক মামলায় চারজনের যাবজ্জীবন

খুলনায় মাদক মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বাগেরহাটের রামপাল নবাবপুর এলাকার মো. আব্দুল্লাহ শেখ, খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার জাকির হোসেন, বাগেরহাটের শরণখোলার গোলবুনিয়া এলাকার মেহেদী হাসান তুহিন ও পিরোজপুর মঠবাড়িয়া এলাকার বাবুল। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৬ এপ্রিল দুপুরে র‌্যাব-৬ খুলনার একটি ইউনিট অভিযান চালিয়ে নগরীর চানমারী আহমাদীয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে খুলনা সদর থানায় মামলা করা হয়। ওই মামলায় আদালত চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

ফকিরহাটে নারকেল গাছের চারাসহ প্রণোদনা পেল ৮০০ কৃষক

ফকিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১৪ হাজার শিশু

ফকিরহাটে ১,৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।