সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় মাকে হত্যার দায়ে ছেলেকে ফেনী থেকে গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনায় মাকে হত্যার দায়ে ছেলেকে ফেনী থেকে গ্রেফতার

খুলনার ট্যাংক রোডের নিজ বাসায় প্রবাসী নারী শিউলী বেগমকে হত্যার ঘটনায় তার ছেলে রিয়াদ খানকে (১৯) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফেনী জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের সদস্যরা তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোন ও এয়ারপড জব্দ করা হয়। র‌্যাব-৬-এর পক্ষ থেকে রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এজাহার বিশ্লেষণে জানা গেছে, আসামি রিয়াদ খান ও নিহত শিউলী বেগমের মধ্যে মা-ছেলের সম্পর্ক। নিহত শিউলী বেগম সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ২৭ অক্টোবর তিনি দুই মাসের ছুটিতে বাংলাদেশে আসেন। গত ১৩ ডিসেম্বর অজ্ঞাত কারণে রিয়াদ খান তার মা শিউলী বেগমকে হত্যা করে আত্মগোপনে যান। এ ঘটনায় নিহত শিউলীর ছোট ভাই মোঃ রায়হান গাজী বাদী হয়ে খুলনা সদর থানায় রিয়াদকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে র‌্যাব-৬ ও র‌্যাব-৭-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা সদর থানার শিউলী হত্যা মামলার একমাত্র আসামি মোঃ রিয়াদ খানকে গ্রেফতার করা হয়।

নিহত প্রবাসী শিউলী বেগম ও ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর এলাকার মোঃ সালাউদ্দিন খানের ছেলে রিয়াদ। এ সময় তার কাছ থেকে ২ লাখ ৫ হাজার ৮৪০ টাকা, দু’টি আইফোন, একটি স্মার্ট ফোন ও একটি এয়ারপড জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ১৪ মোবাইল

খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু

ফুলতলা-খুলনা সিএনজি ভাড়া বেড়েছে ৫ টাকা, সর্বনিম্ন ১০ টাকা

খুলনায় যুবদল নেতা হত্যা মামলার আসামি বাকা মাসুদ গ্রেপ্তার

খুলনায় হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় হাসপাতালে ৫৬ শিশু, ১ জনের মৃত্যু

খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, বিদেশি পিস্তলসহ আটক দু’যুবক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।