সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, প্রতিপক্ষের দিকে সন্দেহ পুলিশের | চ্যানেল খুলনা

খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, প্রতিপক্ষের দিকে সন্দেহ পুলিশের

খুলনা নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালালে তাওহিদুলের পিঠে গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে খুলনা সদর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছু দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, নিহত তাওহিদুল কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাওহিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

পরনের কাপড় ছাড়া কিছুই নেই, ডুমুরিয়ায় আগুনে নিঃস্ব দুই পরিবার

এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সুন্দরবন পরিদর্শন শেষে দাকোপে প্রধানমন্ত্রী

খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, প্রতিপক্ষের দিকে সন্দেহ পুলিশের

রূপসা ঘাটে দ্বিগুণ টোলের অভিযোগ, ভাঙা গ্যাংওয়েতে ঝুঁকি নিয়ে পারাপার

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।