সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ | চ্যানেল খুলনা

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা বাজার এলাকায় খুলনা-যশোর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি তেলবাহী ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস, নওয়াপাড়া থেকে খুলনার বিএল কলেজগামী একটি যাত্রীবাহী বাস এবং নওয়াপাড়া থেকে খুলনাগামী একটি তেলবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।

এ ছাড়া রূপসা পরিবহনের একজন যাত্রী ও হেলপারসহ আরও কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওয়াপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান।

পরে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রয়েছেন খুলনা বিএল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইভা (১৯), সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না জান্নাত (২০), অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবরিনা (২৪), গণিত বিভাগের শিক্ষার্থী রন্তা রায় (৩০), মাইমুনা (২২), বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুন নাহার (১৮), যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান (৪০) এবং বাসের হেলপার সাইফুল (৪০)।

তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তৌহিদ বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় এক মাসে গণপিটুনিতে তিন মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬

খুলনায় আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।