সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় প্রকাশ্যে জুয়ার টিকিট বিক্রি, আটক ১৬ | চ্যানেল খুলনা

খুলনায় প্রকাশ্যে জুয়ার টিকিট বিক্রি, আটক ১৬

নগরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাইক বাজিয়ে জুয়ার টিকিট বিক্রির অভিযোগে ১৬ জনকে আটক করেছে খুলনার খানজাহান আলী থানা পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়। শনিবার (৪ জানুয়ারি) তাদের কেএমপির ৯৫ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালতে জরিমানা দিয়ে শনিবারই তারা ছাড়া পেয়েছে।

আটক ব্যক্তিরা হলেন রনি হোসেন, আশরাফ গাজী, মিরান শেখ, জামিরুল ইসলাম মন্ডল, মো. আনোয়ার, মো. নুরুজ্জামান, শেখ সজল হোসেন, মো. সামিউল, আবদুল কুদ্দুস, কিনান, রিজু আহমেদ, খালিদ শেখ, আনিচুর রহমান, শেখ রাব্বি, নাঈম রহমান, আলামিন শেখ।

খানজাহান আলী থানার এস আই আজিবর রহমান জানান, ইজিবাইকে মাইক লাগিয়ে সাদিকা র‌্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি করছিলো তারা। তাদের কাছে জুয়ার টিকিট, টাকা ও ড্রাম উদ্ধার করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।