সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় পূবালী ব্যাংক কর্মচারীর সংঘের মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় পূবালী ব্যাংক কর্মচারীর সংঘের মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


পূবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির আয়োজনে মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) পূবালী ব্যাংক খুলনা আঞ্চলিক কার্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির সভাপতি ফারুক শেখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘের প্রধান কার্যালয় সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত সভাপতি ও সাধারণ সদস্যবৃন্দ।

পূবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে এক মিরন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএসসির সাম্প্রতিককালের সাফল্যের বিষয়ে তুলে ধরা হয় এবং ভবিষ্যতে পূবালী ব্যাংকের সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ বেলাল হোসেন।

সভা পরিচালনা করেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ভাবসিন্ধু সানা, অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি রমজান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।