সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন | চ্যানেল খুলনা

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের লক্ষ্যে খুলনায় ‘Her Vote, Her Seat’ শীর্ষক জাতীয় ক্যাম্পেইনের আওতায় দিনব্যাপী মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) নগরীর অভিজাত হোটেল সিটি ইন-এ এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। জাতিসংঘের নির্বাচন সহায়তা কর্মসূচি (ব্যালট ও ড্রিপ)-এর সহায়তায় এবং ইউএন উইমেনের কারিগরি সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (WADA) যৌথভাবে ক্যাম্পেইনটি বাস্তবায়ন করছে।

‘Her Vote, Her Seat’ ক্যাম্পেইনের অফিসার মো. আল-আমীন সরদারের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন WADA-এর সিইও (ভারপ্রাপ্ত) জ্যোতি মহলদার, নাগরিক ফোরাম খুলনার মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, ‘Her Vote, Her Seat’ জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার মো. রাজভী হাসান এবং প্রশিক্ষক সিলমি সাদিয়া। এছাড়া ক্যাম্পেইনের প্রোগ্রাম অর্গানাইজার ফয়সাল হাওলাদারসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

ওরিয়েন্টেশনে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ সৃষ্টি, জেন্ডার-সংবেদনশীল ও দায়িত্বশীলভাবে সংবাদ ও বার্তা প্রচার, অনলাইন হয়রানি ও ভুল তথ্য মোকাবিলা এবং নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্যাম্পেইন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য ও সুযোগের সমান প্রবেশাধিকার, রাজনীতিতে নারীর দৃশ্যমান উপস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অর্থবহ অংশগ্রহণ জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যম নারীর নেতৃত্ব ও রাজনৈতিক অংশগ্রহণের ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মিডিয়া ওরিয়েন্টেশনে খুলনা বিভাগের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নির্বাহী প্রধান, জেলার নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক ও যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে মতামত ও বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

আয়োজকরা জানান, নারীর রাজনৈতিক অংশগ্রহণকে আরও কার্যকর ও অর্থবহ করতে গণমাধ্যম, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গণমাধ্যমে নারীর নেতৃত্ব ও রাজনৈতিক অংশগ্রহণের ইতিবাচক গল্প তুলে ধরার মাধ্যমে সমাজে নারীর রাজনৈতিক অংশগ্রহণের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা সম্ভব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।