সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় জোড়া খুনের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় জোড়া খুনের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার

খুলনা নগরীর লবণচড়ার আশিবিঘা এলাকায় আলোচিত মঞ্জুরুল হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গতকাল রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফারুক ও মাসুদুল ইসলাম কদর।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ আগস্ট সন্ধ্যায় লবণচড়া থানার হরিণটানা বালুর মাঠে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে মঞ্জুরুল নামের এক যুবককে হত্যা করে। এই ঘটনার পরপরই রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকা থেকে নাজমুল নামের অপর এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই দ্বিতীয় এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জোড়া হত্যাকাণ্ডের পর জড়িতরা এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। এসব ঘটনায় লবণচড়া থানায় পৃথক দুটি মামলা করা হয়।

পরবর্তীকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ফারুক ও কদরকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচড়া থানায় হস্তান্তর করা হয়েছে। জোড়া খুনে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

খুলনায় জোড়া খুনের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার

কয়রায় বজ্রপাতে দিনমজুর নিহত

খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩

খুলনায় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।