সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জার্নালিস্ট প্রটেক্ট কমিটি গঠন: আহ্বায়ক কৌশিক, সদস্য সচিব কবির | চ্যানেল খুলনা

খুলনায় জার্নালিস্ট প্রটেক্ট কমিটি গঠন: আহ্বায়ক কৌশিক, সদস্য সচিব কবির

সাংবাদিকদের সুরক্ষারসহ বিভিন্ন সাহায্যের সহযোগিতা ও এডভোকেসির মাধ্যমে সচেতন করার লক্ষ্যে সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় জার্নালিস্ট প্রটেক্ট কমিটি গঠন করা হয়। দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে’কে আহবায়ক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির কে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক –মোঃ নুরুজ্জামান – দৈনিক প্রবাহ,অভিজিৎ পাল ইনডিপেন্ডেন্ট টিভি, রকিবুল ইসলাম মতি এসএ টিভি ,যুগ্ম সদস্য সচিব শিশির রঞ্জন মল্লিক মাই টিভি ,আব্দুল লতিফ মোড়ল দৈনিক যুগান্তর ডুমুরিয়া , নির্বাহী সদস্য মোস্তফা জামান পপলু মাছরাঙ্গা টিভি ,এস এম মাহবুবুর রহমান দৈনিক ভোরের ডাক, তরিকুল ইসলাম ডালিম বাংলা টিভি , মো আখতারুজ্জামান লিটন এশিয়া টিভি ডুমুরিয়া ,মো. সাইফুল্লাহ তারেক, দৈনিক প্রবাহ, ফুলতলা,মহিদুল ইসলাম শাহীন, দৈনিক আমার সংবাদ, বটিয়াঘাটা, ইন্দ্রজিৎ ঠিকাদার –দৈনিক নাগরিক ভাবনা,-বটিয়াঘাটা , মফিজুল ইসলাম জুম্মান, দৈনিক ইত্তেফাক, তেরখাদা ,মোঃ আলাউদ্দিন, প্রবাহ নিউজ কয়রা , মোঃ কামাল হোসেন, আজকের পত্রিকা, কয়রা, তানিশা খান, দৈনিক প্রবাহ,ওয়াহিদ মুরাদ, দৈনিক মাতৃভূমি খবর, দিঘলিয়া, স্নেহেন্দু বিকাশ, আমাদের সময় পাইকগাছা, মোহাম্মদ শামীম প্রবাহ নিউজ ,মো:মামুন হাসান দৈনিক বাংলার দুত,মাসুম বিল্লাহ ইমরান -কে টিভি ২৪, । উক্ত কমিটির মোট সদস্য সংখ্যা ৯০ জন। উল্লেখ্য যে চলতি বছরের জানুয়ারি মাসে খুলনায় কর্মরত সাংবাদিকদের মাঝ থেকে ফ্রি প্রেস আনলিমিটেড ,আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মশালার জন্য আবেদন চাওয়া হয় ।তারই পরিপ্রেক্ষিতে আবেদনকারীদের মধ্য থেকে মৌট ৯০ জন সাংবাদিককে নির্বাচন করা হয়। ওই ৯০ জন সাংবাদিকের মধ্য থেকে গত ৩১ জুন একটি প্রোগ্রামের মাধ্যমে প্রাথমিক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সাধারণ মিটিং-এর মাধ্যমে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রণয়নসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সংগঠনটি সাংবাদিকদের উন্নয়ন ও অ্যাডভোকেসির মাধ্যম হিসেবে কাজ করবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।