সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় জাপার অফিস ফের ভাঙচুর | চ্যানেল খুলনা

খুলনায় জাপার অফিস ফের ভাঙচুর

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে খুলনার ডাকবাংলো মোড়ে অবস্থিত জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল নিয়ে সমবেত হয়ে এ হামলা চালান তারা। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের সামনে আসেন। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অফিসের সাইনবোর্ড ভাঙচুর ও জিএম কাদেরের কুশপুতুল দাহ করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, এ ঘটনায় ডাকবাংলো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে আমরা সতর্ক রয়েছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

১১ দলীয় জোটের লংমার্চ ৩১ অক্টোবর, খুলনায় ব্যাপক প্রস্তুতি

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে পথচারীদের হাঁটার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে : খুলনা জেলা প্রশাসক

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণের নগরীর বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শনে কেসিসি প্রশাসক

খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।