সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ছেলের হাতে বাবা খুন | চ্যানেল খুলনা

খুলনায় ছেলের হাতে বাবা খুন

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনে ছেলে আবু বকর লিমন প্রথমে শ্বাসরোধ ও পরে ধারালো বটি দিয়ে পিতা লিটন খানকে গলা কেটে হত্যা করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত লিটন খান মাছ বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, চারদিন আগে লিমন তার বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। ঘটনা পর থেকে ঘাতক লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, নিহত লিটন সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিলো। কিন্তু ছেলে নেশাগ্রস্ত হওয়ায় পিতা টাকা দিতে অস্বীকৃতি জানায়।

বৃহস্পতিবার রাতে স্ত্রী নিজের কর্মস্থলে গেলে লিটন খান বাসায় একা থাকে। সুযোগটি কাজে লাগায় ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী । প্রথমে তারা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে ও পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন জানান, হত্যাকাণ্ডের সাথে নিহতের ছেলে আবু বকর লিমন ও তার স্ত্রী চাঁদনী সরাসরি জড়িত। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করেছে। লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

খুলনায় যৌথ অভিযানে পলাশ গ্রুপের কাজী রাফসানসহ ৩৯ জন গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।