সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১ | চ্যানেল খুলনা

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

খুলনা মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে ‘গ্রেনেড বাবু’র বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে তার সৎ ভাই মাহামুদুন চৌধুরী জনিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা নগরীর সংশ্লিষ্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে আটকের কারণ ও তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন বলেন, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জনি নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশ সূত্রে জানা যায়, রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর নেতৃত্বাধীন ‘বি কোম্পানি’ নামে পরিচিত সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে নগরীতে একাধিক হত্যা, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। খুলনা সদর থানার তালিকাভুক্ত সন্ত্রাসীদের মধ্যে তার নাম শীর্ষে রয়েছে।
অন্যদিকে, মাহামুদুন চৌধুরী জনির বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ রয়েছে। ভাইয়ের প্রভাব ব্যবহার করে মোংলা বন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) ভবন দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সংগঠনের সদস্য না হয়েও সম্প্রতি তিনি নিজেকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) রেজাউর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল হরিণটানা থানার শীর্ষ সন্ত্রাসী ইমন মোল্লা, সোনাডাঙ্গা থানার সন্ত্রাসী রনি শেখ ওরফে কাবাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেও একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আজকের টপিক্স আরও সংবাদ

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্পে প্রধানমন্ত্রীর তীব্র অসন্তোষ : দায়ী কর্মকর্তাকে চিহ্নিতের নির্দেশ

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

খুলনায় যৌথ অভিযানে পলাশ গ্রুপের কাজী রাফসানসহ ৩৯ জন গ্রেপ্তার

খুলনায় শাশুড়ি ও দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করে আদালতে সৎবাবার স্বীকারোক্তি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।