সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় এসওএস শিশু পল্লীতে ছাত্রীর রহস্যজনক মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনায় এসওএস শিশু পল্লীতে ছাত্রীর রহস্যজনক মৃত্যু

খুলনার এসওএস শিশু পল্লীতে শেখ জাদী ইসরাত জাহান (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

তখন প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

তবে পরিবারের দাবি, ইসরাত জাহান আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে।

ওই ছাত্রীর মামা সোনাডাঙ্গা আলামিন গলির বাসিন্দা শহিদুল ইসলাম বুধবার (৬ আগস্ট) দুপুরে বলেন, আমার ভাগ্নীর মা নেই। মাত্র ১৬ মাস বয়সে ওকে এসওএস শিশু পল্লীতে দেওয়া হয়। আমার ভাগ্নি অনেক হাসিখুশি ছিল, মেধাবীও ছিল। ও আত্মহত্যা করতে পারে না। আর যদি করে থাকে তাহলে ঝুলন্ত অবস্থায় আমাদের ডাকলো না কেন? পুলিশ বা আমাদের কাউকে না জানিয়ে কেন ঝুলন্ত মরদেহ নামালো। রাত সাড়ে ১২টার দিকে কেন ডাকলো। কী দিয়ে গলায় দড়ি দিয়েছে তার কোনো প্রমাণ নেই। হাসপাতালের মর্গে নেওয়ার পর কেন ডাকা হলো? এখানে এসে দেখি মরদেহে বরফ দেওয়া, আত্মহত্যার কোনো নমুনা নেই। মারা যাওয়ার পর কি আরও ২-৩ ঘণ্টা মরদেহ রাখা যেতো না। কেন বরফ দেওয়া হলো?

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, এসওএস শিশু পল্লীতে ছাত্রীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মরদেহের ময়নাতদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।

এসওএস শিশু পল্লীর প্রধান বিশ্বজিৎ কুমার মন্ডলের সাথে শেখ জাদী ইসরাত জাহানের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।