সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর | চ্যানেল খুলনা

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

খুলনা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় উদ্ধার হওয়া ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ফোনগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

মোবাইল হস্তান্তরকালে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, মোবাইল ফোন হারানো বা চুরি হলে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা উচিত। এর ফলে সাইবার সেল দ্রুত পদক্ষেপ নিতে পারে। একই সাথে প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে খুলনা জেলা পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল।

এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং মোবাইল ফোনের প্রকৃত মালিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হারিয়ে যাওয়া শখের ফোনটি ফিরে পেয়ে অনেকেই জেলা পুলিশের সাইবার সেলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।