সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ইসলামী আন্দোলন নেতার মৃত্যু; দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

খুলনায় ইসলামী আন্দোলন নেতার মৃত্যু; দাফন সম্পন্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আওতাধীন খালিশপুর থানার সহ-সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ জামাল মুন্সী দীর্ঘদিন অসুস্থতায় শহীদ শেখ আবু নাসের হাসপাতালে শনিবার রাত আনুমানিক সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

মরহুমের বিদায়ী গোসল করান ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল দশটায় খালিশপুর বিদ্যুৎ অফিস মসজিদের চত্বরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন,খালিশপুর থানা সভাপতি হাফেজ আঃলতিফ, সেক্রেটারি মোঃ মিজান গাজী, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব হাকিম জমাদার, মাওলানা হাফিজুর রহমান, মোহাম্মদ মেহেদী, আব্দুল্লাহ নোমান, ১০ নং ওয়ার্ড সেক্রেটারি মাওঃ ওবাইদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোঃ মাসুম বিল্লাহ তুহিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া,সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর আল রাব্বি, খালিশপুর থানা সভাপতি মোঃ মাইনুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মাওঃ মশিউর রহমান খুলনাভী, ১০ নং ওয়ার্ড সভাপতি মোঃ রাজিবুল ইসলাম সাজু, সাধারন সম্পাদক মোঃ আফরোজ আলম, ইসলামী মুক্তিযোদ্ধা আন্দোলনের মোঃ জি এম কিবরিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মোঃ মাহাদী হাসান মুন্না, খালিশপুর থানার সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনী সহ থানা, ওয়ার্ড ও ইউনিট শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

জানাযার নামাজ শেষে বোয়ালখালী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমইউজে খুলনা ও বিএফইউজের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।