সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় আর্টিকেলের শো-রুমকে ১ লাখ টাকা জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় আর্টিকেলের শো-রুমকে ১ লাখ টাকা জরিমানা

পবিত্র ঈদকে কেন্দ্র করে মুসলমান ধর্মাবলম্বিদের নতুন পোশাকের চাহিদা থাকে সবার মাঝে। তবে এই বড় উৎসবে উৎপাত হয় কিছু অসাধু ব্যবসায়ীর। ক্রেতা ঠকিয়ে অতিরিক্ত মুনাফা আয় করা যাদের মূল লক্ষ হয়ে দাড়ায়। খুলনায় অবস্থিত একটি প্রতিষ্ঠান ‘আর্টিকেল’। ঈদ কেনাকাটাকে সুযোগ বানিয়ে ক্রেতার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ে রমরমা ব্যবসা শুরু করেছেন তারা।

সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১২টায় নগরের শিববাড়ি মোড়ে অবস্থিত আর্টিকেল নামের একটি ব্রান্ড শোরুমে অভিযান চালায় ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে ধরা পড়ে ভোক্তাদের সাথে প্রতারনার নানা চিত্র। দেশে তৈরী পোশাককে বিদেশী বলে অতিরিক্ত দাম রাখা হচ্ছে এ শোরুমে। যা সাধারন ক্রেতাদের নাগালের বাইরে। এছাড়াও কেনা দামের থেকেও ৩ গুণ বেশি দামে পণ্য বিক্রির সত্যতা পেয়েছে ভোক্তা অধিদপ্তর। সব মিলিয়ে এসব অপরাধের শাস্তি হিসাবে ‘আর্টিকেল’থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের খুলনার উপপরিচালক মো. সেলিম।

এসময় তিনি বলেন, ভোক্তাদের ঠকিয়ে যারা ব্যবসা করছে তাদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। এসব প্রতিষ্ঠান ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম রাখছে। পাশাপাশি দেশী পণ্যকে বিদেশী বানিয়ে ক্রেতাদের সামনে করা হচ্ছে উপস্থাপন। এতে ক্রেতারা প্রতারনার শিকার হচ্ছে। তাই তাদের জরিমানার আওতায় আনা হয়েছে। পাশাপাশি আজ অভিযান চলমান রয়েছে। তবে ভোক্তারা প্রতারিত হবে এমন কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এসময় অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ বেলা ১২টা থেকে শুরু হয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান। এসময় বেশ কিছু শোরুমে এ অভিযান চালানো হয়। এ অভিযানে আর্টিকেল ছাড়াও আর একটি শোরুম থেকে একই অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বেশ কিছু শোরুমকে সতর্ক বার্তা দিয়েছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের খুলনা।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়ন ও অবহিতকরণের লক্ষ্যে কর্মশালা

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।