সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় অবৈধ ঔষধ তৈরীর অভিযোগে এক ব্যক্তির ৭দিনের কারাদণ্ড | চ্যানেল খুলনা

খুলনায় অবৈধ ঔষধ তৈরীর অভিযোগে এক ব্যক্তির ৭দিনের কারাদণ্ড

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে ক্বারী মাওলানা মোঃ শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ হারবাল ঔষধ তৈরী করে আসছিলেন।

এ অভিযোগে আজ মঙ্গলবার (০৩ মার্চ) সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়ে খুলনা জেলা কারাগারে পাঠিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম এবং তকী ফয়সাল তালুকদার। নগর গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান খানের নেতৃত্বে একটি টিম এ সময় উপস্থিত ছিল।

এছাড়া খুলনা ঔষধ প্রশাসনের কার্যালয়ের সহকারী পরিচালক আবদুর রশীদও উপস্থিত ছিলেন। দণ্ডাদেশপ্রাপ্ত শাহ আলম পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দাওরাজ পাশা এলাকার মোঃ আব্দুল হাই এর পুত্র। তিনি বিগত ৫/৬ মাস ধরে করিম নগরের সুর মোহাম্মদ সড়কের জনৈক আশরাফ আলী হাওলাদারের বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।