সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা ২ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ'র মতবিনিময় ও গণসংযোগ | চ্যানেল খুলনা

খুলনা ২ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মতবিনিময় ও গণসংযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত খুলনা ২ আসনের হাতপাখা মার্কার প্রার্থী ও খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ভোটারদের সাথে আলোচনা, মতবিনিময় ও গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে সদর থানার ২১ ওয়ার্ডের স্টেশন রোড, আব্দুল জব্বার স্বরনী, কাঠ মার্কেট, পুরাতন রেলস্টেশন তৎসংলগ্ন এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানের ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের বার্তা উপস্থিত জনতার মাঝে জানিয়ে দেন।

জনগণের সাথে কুশল বিনিময়কালে হাতপাখার প্রার্থী মুফতী আমানুল্লাহ বলেন, ‘দলের নির্দেশেই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আপনাদের ভালবাসা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনাদের দুঃখ দুর্দশার কথা সংসদে জানাব। আমাদের প্রতিটি কাজ হবে জনকল্যাণমুখী, সকল ক্ষেত্রেই থাকবে সমতা। এখানে বৈষম্য ও দুর্নীতির কোন ঠাঁই নাই।’ তবে জনসংযোগকালে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ব্যাপকভাবে লক্ষ করা যায়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, গণসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, থানার সহ-সভাপতি আব্দুল মান্নান, মোহাম্মদ মিরাজ মহাজন, মোহাম্মদ জাবের, মোঃ আনোয়ার হোসেন, মোঃ গাজী কামাল, মোঃ আব্দুর রহমান সবুজ, মোঃ রবিউল ইসলাম, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ আব্দুল কাদের, মোঃ হারুনুর রশিদ, শ্রমিক নেতা মোঃ আবুল কালাম, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ নুরুন্নবী নুরুল করিম, মোঃ মাশরাফি মুর্তজা সহস্থানীয় নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।