সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা সিটি মেয়রের মামলায় সাংবাদিক আবু তৈয়ব গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনা সিটি মেয়রের মামলায় সাংবাদিক আবু তৈয়ব গ্রেফতার

ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনার সিনিয়র সাংবাদিক এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়বকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নগরীর নুরনগরের নিজ বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (খুলনা জোন) বায়েজিদ ইবনে আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিক আবু তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক করে থানায় আনা হয়েছে। বুধবার সকালে তাকে ওই মামলায় আদালতে হাজির করা হবে। রাতে তাকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
মামলার বাদী হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানায় ২৫ নম্বর এ মামলাটি নথিভুক্ত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।