সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা সিটি মেয়রের গাড়িতে নসিমনের ধাক্কা | চ্যানেল খুলনা

খুলনা সিটি মেয়রের গাড়িতে নসিমনের ধাক্কা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেককে বহনকারী পাজেরো গাড়িটির সঙ্গে একটি নসিমন সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর ) সকাল ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।এ সময় সিটি মেয়র তার গাড়িতেই ছিলেন। দুর্ঘটনায় গাড়ির পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মেয়র বা অন্য কেউ আহত হননি। নসিমনটিকে জব্দ করতে পারলেও নসিমনের চালককে আটক করতে পারেনি পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকায় মেয়রের গাড়ির সামনে হঠাৎ একটি নসিমন এসে থেমে যায়। এ সময় মেয়রের গাড়ির চালক গাড়ির গতি কমালে পেছন থেকে আরেকটি নসিমন এসে ধাক্কা দেয়।এতে গাড়ির পেছনের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। তবে গাড়িতে থাকা মেয়র বা তার সংগীদের কেউই কোনো রকম আহত হননি। কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনায় সিটি মেয়রের গাড়িটির পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।দুর্ঘটনা পরবর্তী তাৎক্ষণিক নসিমনের চালক পালিয়ে গেলেও নসিমনটিকে জব্দ করা হয়েছে।খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনা-মোংলা মহাসড়কের সুকদাড়া এলাকার মহিষ খামারের সামনে একটি নসিমন পেছন দিক থেকে এসে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও আমি সুস্থ আছি। সিটি মেয়র খুলনা থেকে ওই সময় খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় একটি উন্নয়ন কাজ পরিদর্শনে যাচ্ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।