সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের জরুরি সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের জরুরি সভা অনুষ্ঠিত

দেশব্যাপী গণটিকা প্রদান ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহঃবার (৫ই আগস্ট) বিকাল পাঁচটায় খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে সংগঠনের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মীর বরকত আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এম.এ. নাসিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কেন্দীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দিক নির্দেশনায় বর্তমান সরকারের ঘোষিত কর্মসূচি ৭ই আগস্ট থেকে সারাদেশব্যপী গণটিকা কার্যক্রম সফল ভাবে বাস্তবায়নে মহানগরীর ৩৬টি ওয়ার্ডে সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করা এবং ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ১৩ই আগস্ট শুক্রবার সকাল ১১টায় মহানগর কার্যালয় জাতীয় শোক দিবস পালন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন- খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েল’র ব্যক্তিগত সহকারী ড. সাঈদুর রহমান, মোঃ জিলহাজ হাওলাদার, গাজী মোফাজ্জেল হোসেন, মোস্তাফিজুর রহমান কামাল, আশরাফুল আলম বাবু, শেখ সাহিদুল ইসলাম সাহিদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ঈসমাইল হোসেন ইমন, মোঃ শফিকুল ইসলাম অভি। এসময় আমিরুল ইসলাম বাবু’ সহ সম্মেলন প্রস্তুত কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় বিকিরণের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়িত করবো ইনশাল্লাহ : আলি আসগার লবি

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খুলনা জেলা জামায়াতের ইফতার মাহফিল

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

ইসলামী আন্দোলন সোনাডাঙ্গা থানার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।