সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক | চ্যানেল খুলনা

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি এড. এসএম শফিকুল আলম মনার ছোট ভাই নগরীর মুন্সীপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী এসএম মহিউদ্দিন আহমেদ রোববার দিবাগত রাতে ঢাকায় চিকিৎসা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি একপুত্র ও এক কণ্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার আসরবাদ খুলনা টাউন জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

মরহুমের মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ। আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) আসরবাদ মরহুমের মাগফেরাত কামনায় টাউন জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।