সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ | চ্যানেল খুলনা

খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করোনায় কর্মহীনদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ৬৫ হাজার নয়শত ৮৮ উপকারভোগী পরিবারের মাঝে তিন কোটি ৫৩ লাখ ১১ হাজার পাঁচশত টাকার খাদ্যসামগ্রী এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ৫৩ হাজার আটশত ২৫ উপকারভোগীদের মাঝে দুই কোটি ৪২ লাখ দুই হাজার একশত ২৫ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আটশত ৩২ উপকারভোগী পরিবারের মাঝে শিশু খাদ্যের জন্য চার লাখ টাকা এবং তিনশত ৩৯ উপকারভোগী পরিবারের মাঝে গো-খাদ্যের জন্য চার লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে পাঁচশত ২০টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।

মেহেরপুর জেলায় এ পর্যন্ত ১৮ হাজার ৬৫ উপকারভোগী পরিবারের মাঝে দুই কোটি দুই লাখ ৯৪ হাজার টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫ হাজার দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৬৮ লাখ ৬২ হাজার পাঁচশত টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এক হাজার একশত ১৯ উপকারভোগী পরিবারের মাঝে শিশু খাদ্যের জন্য তিন লাখ টাকা এবং চারশত ৮১ উপকারভোগী পরিবারের মাঝে গো-খাদ্যের জন্য তিন লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৮৫টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।