সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, মাগুরা, মেহেরপুর, ও নড়াইল জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে আজ (বুধবার) নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

নড়াইল জেলা প্রশাসন একশত ৫০ জন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ডাল ও তেল। নড়াইলের জেলা প্রশাসক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

মাগুরা জেলা প্রশাসনের নিজস্ব বরাদ্দ হতে দুইশত দুস্থ রিক্সা চালকদের সাত কেজি চাল ও এক কেজি করে ডাল বিতরণ করা হয়। এছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর ২১টি পরিবারের প্রত্যেককে পাঁচশত টাকার খাদ্যসামগ্রী প্রদান করে।

মেহেরপুর জেরা প্রশাসনের উদ্যোগে এক হাজার উপকারভোগী পরিবারের মাঝে চার লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

যশোর জেলায় এ পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে ২৯ হাজার তিনশত ৭৭টি পরিবারের মাঝে এক কোটি ৪৬ লাখ ৮৮ হাজার পাঁচশত টাকার নগদ অর্থ এবং ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ৫৫ হাজার তিনশত ৯৯টি পরিবারের মাঝে ছয় কোটি ৯৯ লাখ ২৯ হাজার পাঁচশত ৫০ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে এক হাজার চারশত ২০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে পাঁচ হাজার পাঁচশত পরিবারের মাঝে ২৭ লাখ ৫০ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় তিন হাজার পরিবারের মাঝে ১৫ লাখ টাকার নগদ অর্থ বিতরণ করা হয়।

খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।