সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিএসটিআই’র অভিযানে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

খুলনা বিএসটিআই’র অভিযানে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্কঃ মানসম্মত পণ্য সামগ্রী ক্রয় ও বিক্রয় নিশ্চিতকরণ, মেট্রিক পদ্ধতির প্রচলন, ওজন ও পরিমাপে কারচুপিরোধে গত জুন মাসে মহানগরীসহ খুলনা, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও নড়াইল জেলায় সাতটি মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বিশেষ অভিযান পরিচালনা করে ওজন ও পরিমাপ অধ্যাদেশ লংঘনের দায়ে বিভিন্ন মিষ্টির দোকান, বেকারি, চানাচুর ফ্যাক্টরি, ফলের দোকান, ডিপার্টমেন্টাল স্টোর এবং পানির ফ্যাক্টরি মালিকের বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করে এবং এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করে। এছাড়া চুয়াডাঙ্গার সদর রোডে মেসার্স জমজম পানি ফ্যাক্টরি এবং নগীর বসুপাড়ার মেসার্স নিউ পিপাসা সুপার আইসক্রিম ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়।
গত জুন মাসে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকার ফলের দোকান থেকে আম, পেয়ারা এবং আপেলের ১২টি নমুনা সংগ্রহ করে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোন ফরমালিন পাওয়া যায়নি। বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বী হতে সাহায্য করবে কেডিএ

খুলনায় শিশুদের বাজেট বরাদ্দ নিয়ে কেসিসির কর্মপরিকল্পনা সভা

খুলনার দৌলতপুরে যুবককে গুলি করে হত্যা

খুলনায় ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২ কর্মী আটক

খুলনায় ছুরিকাঘাতে মুস্তাকিন নামে এক যুবক নিহত

খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুরকে লক্ষ্য করে গুলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।