সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন আহবায়ক এনামুল সদস্য সচিব টুটুল | চ্যানেল খুলনা

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন আহবায়ক এনামুল সদস্য সচিব টুটুল

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। সোমবার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়। দৈনিক ইত্তেফাক পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এনামুল হক আহবায়ক ও দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়া ইউএনবি’র খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান আহমদ মুসা রঞ্জু এবং সময়ের খবরের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূরকে সদস্য করা হয়।

উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর বিগত কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে গঠিত তিন সদস্যের সমন্বয়ক কমিটি সোমবার সকালে ক্লাবের সাধারণ সদস্যদের নিয়ে বিশেষ সভা আহবান করে। সভায় সভাপতিত্ব করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য এইচ এম আলাউদ্দিন ও সভা পরিচালনা করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য আবুল হাসান হিমালয়। এ সময় সূচনা বক্তৃতা করেন সমন্বয়ক ও ক্লাবের স্থায়ী সদস্য মোস্তফা জামাল পপলু।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, ক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, ক্লাবের স্থায়ী সদস্য গৌরাঙ্গ নন্দী, অমিয় কান্তি পাল, মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ শাহ আলম, সামছুজ্জামান শাহীন, মোঃ মোস্তফা সরোয়ার, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ কামরুল আহসান প্রমুখ। সভায় ক্লাবের স্থায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।