সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের স্মরণে দোয়া | চ্যানেল খুলনা

খুলনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের স্মরণে দোয়া

খুলনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবর সম্পাদক ও প্রকাশক এবং এখন টেলিভিশন খুলনা ব্যুরো প্রধান মোঃ তরিকুল ইসলামের মাতা শিরিনা বেগম (৭৯) এর স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) বাদ আছর নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় নিজ বাসভবনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন খুলনা প্রেসক্লাব মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইউনুচ হাবিব।

দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা, খুলনা প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, সড়ক বিভাগ ঝিনাইদহ উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, খুলনা সংবাদপত্র পরিষদ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ-উজ-জমান, ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, মডার্ণ সী ফুডস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রেজাউল হক, দৈনিক সময়ের খবর মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম, স্টার নিউজ খুলনা প্রতিনিধি রফিউল ইসলাম টুটুল, একুশে টেলিভিশন খুলনা প্রতিনিধি ও সময়ের খবর জ্যেষ্ঠ প্রতিবেদক আশরাফুল ইসলাম নূর, সময় টেলিভিশন খুলনা প্রতিনিধি আব্দুল্লাহ এম রুবেল, খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক রবিউল গাজী উজ্জল, খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সহ-সভাপতি শামীম আশরাফ শেলী, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ হেলাল মোল্লা, নির্বাহী সদস্য তুফান গাইন, দৈনিক দিনকাল খুলনা ব্যুরোর প্রতিনিধি ফকির শহিদুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশ খুলনা ব্যুরো প্রধান রাজু আহমেদ, এখন টেলিভিশন খুলনা স্টাফ রিপোর্টার রামিম চৌধুরী, সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন নেয়ামুল হোসেন কচি, সময়ের খবর বাগেরহাট প্রতিনিধি এসএস সোহান, সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম জনি, সময় টেলিভিশনের রিপোর্টার তানজিম আহমেদ, খুলনা গেজেট স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম সাগর, এখন টেলিভিশন ক্যমেরাপার্সন আবুল বাশার, সময়ের খবর অনলাইন ইনচার্জ ইমরান খান, মাল্টিমিডিয়া ইনচার্জ এমএ সাদি, সাংবাদিক খায়রুল আলমসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই সকাল সোয়া ১০টায় নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

জুলাই স্মরণে খুলনায় জামায়াতের মহিলা বিভাগের আলোচনা সভা

কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৯ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

কেডিএ চেয়ারম্যানকে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ফুলেল শুভেচ্ছা

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।