
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিত্বসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক নজিরুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আরিফুল ইসলাম, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা নারগিস আলীসহ বিবিন্ন সাগরিক সংগঠনের নের্তৃবৃন্দ। এছাড়া উপস্থিত চিলেন , খুলনা প্রেক ক্লাব, বিএনইউজে, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা সংবাদিক ইউনিয়ন, টিভি ক্যামেরা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনসহ খুলনায় গণম্ধ্যারেম কর্মরত সংবাদিক বৃন্দ।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন সজল।
অনুষ্ঠিানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী অরিনা সাফা খান।
ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারীরা পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধ বিনিময় করেন।


